ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৭ দুপুর

জমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

জমজ সন্তানের বাবা হলেন রাম চরণ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দক্ষিণী শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা রাম চরণ যমজ সন্তানের বাবা হয়েছেন। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিডেলা।

তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক-তিনজনই সুস্থ আছেন। এই সুখবর ইতিমধ্যে বিনোদন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে।

তিনি লেখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তাটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল, যা দাদা-দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে। চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।

আরও পড়ুন

রাম চরণ ও উপাসনা কোনিদেলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগদান হয় ও ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এই দম্পতির বড় মেয়ের জন্ম হয় ২০২৩ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

১ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র : মার্কিন সংবাদমাধ্যম

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় চেলসির 

গাজায় বিমান হামলা চালিয়ে ৩২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ওনার আইডি না, ওনার মাথা হ‍্যাক হয়েছে- ছাত্রদলের সাধারণ সম্পাদক

নেদারল্যান্ডসকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ