ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২২ দুপুর

বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে দিলেন নাইম-শাবনাজ

বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে দিলেন নাইম-শাবনাজ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বাংলাদেশি চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় জুটি নাইম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। যদিও বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে নিশ্চিত করেন তারা, তবে বিয়েটি অনুষ্ঠিত হয় গত বছরের ২৪ ডিসেম্বর।

জানা গেছে, পারিবারিক পরিসরেই বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। মাহাদিয়ার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।চিত্রনায়িকা শাবনাজ জানান, গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মাহাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়। তিনি বলেন, মেয়ে ও জামাইয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করেছেন তারা।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। তিনি অভিনয়ে নিয়মিত না হলেও একসময় একটি বাটার বিজ্ঞাপনে কাজ করেছিলেন। পাশাপাশি গান গেয়ে নিজের পরিচিতিও গড়ে তুলেছেন।

মাহাদিয়ার স্বামী ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরিতে যুক্ত রয়েছেন। অন্যদিকে মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

আরও পড়ুন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন চিত্রনায়ক নাইম। তিনি বলেন, মেয়েকে বিদেশে পাঠানোর অভিজ্ঞতা তাদের আগেও হয়েছে, তবে এবারের বিদায়টা ছিল ভিন্ন অনুভূতির। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ২৩ ককটেলসহ যুবক আটক

বড় মেয়ে মাহাদিয়ার বিয়ে দিলেন নাইম-শাবনাজ

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

যুদ্ধের শঙ্কায় তেহরানের ৮২ মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা ইরানের

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির