চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেই নন্দিত হচ্ছেন তন্ময় সোহেল
অভি মঈনুদ্দীন ঃ তন্ময় সোহেল এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা। সমসাময়িক প্রেক্ষাপটের নানান ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন। বিশেষত গ্রামীন গল্পের নাটকে অনবদ্য হয়ে উঠছেন তন্ময় সোহেল। যে কারণে এই সময়ে এসে তিনি গুনী নির্মাতাদের নাটকেও কাজ করার সুযোগ পাচ্ছেন।
বিশেষত বেক্কল সিলিজের তার অভিনয় করা প্রতিটি নাটকে তার অভিনয় ছিলো মন ছঁয়ে যাবারই মতো। বেক্কল সিরিজের নাটকে অভিনয় করেই তন্ময় সোহেল দর্শকের কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠেছেন। এই সময়ে এসে ভালো ভালো গল্পের প্রতিও তিনি মনোযোগী হয়ে উঠেছেন। এরইমধ্য বেশকিছু নতুন নাটকও প্রকাশিত হয়েছে তার অভিনীত।
যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে জিয়াউল ইসলাম রিপনের ‘বড় ছেলের বউ’, বর্ণনাথের ‘কাটিং মাস্টার’, ইফতেখার ইফতির ‘আপেল’, আরিয়ান আলভীর ‘মায়ের দোয়া কোটিপতি’, ফজলুল হকের ‘গরীব জামাই ধনী জামাইয়েল ঈদ’ , তাইফুর জাহান আশিকের ‘অতি চালাক ফ্যামিলি’সহ আরো বেশকিছু নাটক। এসব নাটকের মধ্যে কোনো কোনো নাটক কয়েক পর্বের ঈদ বিশেষ নাটক আবার কোনো কোনো নাটক একক নাটক। প্রতিটি নাটকেই তন্ময় সোহেল ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বেশ প্রশংসা কুঁিড়য়েছেন।
আরও পড়ুনতন্ময় সোহেল বলেন,‘ আমি যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুতু। এখনতো আসলে আমার কাছে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রস্তাব আসে নিয়মিত। সেখান থেকে গল্প বাছাইয়েরও সুযোগ থাকছে আমার। এই পর্যায়ে আসতে আমার বিগত দিনগুলোতে অনেক শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আমি বিশ্বাস করি কষ্ট করা ছাড়া, অনেক শ্রম দেয়া ছাড়া মিডিয়াতে নিজের সফলতা দেখা যায়না। যদিও আমি এখনো তেমন কিছুই হতে পারিনি। তারপরও আমার শতভাগ চেষ্টা আছে সততার সঙ্গে অভিনয় অঙ্গনে থেকে আরো বহূদূর যাবার। যারা আমার চলার পথে সবসময় পাশে খেকে সহযোগিতা করেেছন, অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অসীম ভালোবাসা রইলো-আমার নাটকগুলো সবসময আগ্রহ নিয়ে উপভোগ করার জন্য।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775309910.jpg)





