এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ওই বাসায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ দুপুর
টঙ্গীতে বহুতল ভবনে আগুন
টঙ্গীতে বহুতল ভবনে আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৫ এপ্রিল) সকাল পৌনে ৯টায় টঙ্গীর মধুমিতা রেলগেট সংলগ্ন মদিনা পাড়া এলাকায় এম এ কুদ্দুস মিয়া ভবনের অষ্টম তলায় আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ওই কক্ষে রক্ষিত আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ভাড়াটিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভবনের অষ্টম তলার তালাবদ্ধ কক্ষে সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1775384210.jpg)
_medium_1775383067.jpg)

_medium_1775382425.jpg)
_medium_1775381999.jpg)
_medium_1775381628.jpg)


