ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ দুপুর

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৮ কিলোমিটার যানজট

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৮ কিলোমিটার যানজট

কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এতে চান্দিনা উপজেলায় অন্তত ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাঠেরপুল এলাকায় এই অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে প্রায় ৮ কিলোমিটার যানজট তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।

আরও পড়ুন

অবরোধের ফলে পশ্চিম দিকে মাধাইয়া এবং পূর্ব দিকে নিমসার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল ধীর গতিতে হলেও সচল ছিল।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। এতে সামান্য যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৮ কিলোমিটার যানজট

বিসিবি’র ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয় : আসিফ ভূঁইয়া

কুমিল্লায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ফটিকছড়িতে সালিস বৈঠকে চোর সন্দেহে দুই ভাইকে পিটুনি, একজনের মৃত্যু

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান