ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:৪৯ দুপুর

সূচি চূড়ান্ত: ২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

সূচি চূড়ান্ত: ২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। 

তিনি জানান, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসবেন। এদিন তিনি বগুড়া জেলা বিএনপি’র সাথে এক সভায় মিলিত হবেন। পরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ ও মসজিদটি পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শন করবেন।

বিএনপি’র এই নেতা আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরের দিন ২৯ জানুয়ারি বগুড়া সদর উপজেলার সব কয়েকটি ইউনিয়নের ধানের শীষের পক্ষে নির্বাচনি গণসংযোগ করবেন। এদিন সকালে তিনি এরুলিয়া ইউনিয়ন দিয়ে গণসংযোগ শুরু করে সাবগ্রাম ইউনিয়ন দিয়ে কর্মসূচি শেষ করে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। 

আরও পড়ুন

বগুড়া জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৯ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স ৬০-এর পরও ফিট থাকবেন যেভাবে

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্মী নিয়োগ দেবে এসিআই মটরস, লাগবে স্নাতক পাস

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে স্নাতক পাস

গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন শিশির মনির