ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ১০:২৫ রাত

বিএনপি যা বলে তা করে : সমাজকল্যাণ মন্ত্রী

পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.  এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন,  বিএনপি যা বলে তা করে। আমরা নির্বাচনের আগে আপনাদের  বলেছিলাম আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা কথা রেখেছেন।  সরকারের  বয়স ২২ দিনের মধ্যে আপনাদের হাতে কার্ডসহ টাকা পেয়েছেন। আপনারা জানেন ইতোমধ্যে  ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি লোন মওকুফ করা হয়েছে। তিনি মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫ টায় নবাবগঞ্জ উপজেলার  বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়পুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুদা ইয়াসমিন, দিনাজপুর সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী,  সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ আলী প্রমূখ।

আরও পড়ুন

সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা যাচাই বাছাই কমিটি ৫০৪ জনকে উপকারভোগী নির্বাচন করেছে। এরমধ্যে ৪৪৯ জনই ইতিমধ্যে  টাকা পেয়েছেন। অনুষ্ঠানে এসে কার্ড পাওয়া আলদাদপুর গ্রামের চন্দনা রানী আলদাদপুর মাছুয়াপাড়া গ্রামের শেফালী রানী, শাহবাজপুর গ্রামের রাহেলা বেগম তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, কার্ড পেয়ে তারা অত্যন্ত খুশি। ইতোমধ্যে তাদের হিসাবে টাকাও এসেছে। তারা এই টাকা সংসারের উন্নয়ন কাজে ব্যবহার করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি যা বলে তা করে : সমাজকল্যাণ মন্ত্রী

বগুড়ায় প্রথম দিনেই ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ডের টাকা

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতি গান রেকর্ড করতে কত পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল?

জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয় : ন্যানসি