ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০১:২০ রাত

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত

ছবি: সংগৃহীত, ‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। বিষয়টি নির্ধারণে আগামী বুধবার সকালে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বিএনপি এই পদ বিরোধী দলকে দেওয়াকে ‘উদারতা’ হিসেবে দেখছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, লিখিত বাধ্যবাধকতা না থাকলেও বিএনপি জামায়াতকে এই প্রস্তাব দিয়ে উদারতা দেখিয়েছে।

তবে জামায়াত এ বক্তব্য মানতে নারাজ। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির ফেসবুক পোস্টে বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন না হলে বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ নেবে না।’

আরও পড়ুন

জামায়াতের মতে, ‘জুলাই জাতীয় সনদ’-এ আইনসভার উভয় কক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনয়নের কথা উল্লেখ রয়েছে এবং এতে বিএনপিও সম্মতি দিয়েছিল। তাই তারা মনে করছে, এটি তাদের প্রাপ্য—অনুগ্রহ নয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখনো তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। বুধবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি