ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৪:৫১ দুপুর

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ  শুক্রবার (১ মে) বিকেল সোয়া চারটার দিকে তিনি সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন

এর আগে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এদিকে, সকাল থেকেই দলে দলে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলের পুরো এলাকা।
 
সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায়। বিএনপির কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে বিছানো হয়েছে লাল কার্পেট।
 
মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বসানো হয়েছে প্রায় দেড় শতাধিক মাইক।
 
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসছেন। স্লোগান ও করতালিতে পুরো এলাকা পরিণত হয়েছে এক প্রাণবন্ত সমাবেশস্থলে।
 
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি জানান, ঢাকার আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল-গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিক

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জে শয়নকক্ষে বেকার শ্রমিকের ঝুলন্ত মরদেহ

সংগঠনে থাকাবস্থায় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা