ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:৩৪ রাত

এই রাষ্ট্রপতি না থাকলে ৫ আগস্টের পর অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চব্বিশের ৫ আগস্টের পর যদি এই রাষ্ট্রপতি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) না থাকতেন, তবে অরাজকতা সৃষ্টি হতো—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধান আমাদের আবেগের সাথে জড়িত। সংবিধান আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তাই সংবিধান নিয়ে আমাদের কথা বলতেই হবে।’

মির্জা ফখরুল, তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে অনেকে কটাক্ষ করে। কিন্তু মনে রাখতে হবে—লন্ডন বৈঠকের কারণেই এখানে আমরা সবাই।

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। সারাটা জীবন তিনি সংগ্রাম করতে করতে গেছেন। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা হাতে তুলে নিয়ে নিয়েছেন তিনি। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম এশিয়ায় তার মতো সংগ্রাম আর নেই।’

 

তিনি আরও বলেন, ‘সারাদেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে; তিনি তারেক রহমান। তিনি বলেছিলেন—আই হ্যাভ এ প্লান। সেই পরিকল্পনা হলো দেশকে গড়ে তোলার পরিকল্পনা। এই জাতিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য তারেক রহমান ১৮ ঘণ্টা কাজ করছেন। এটা তার রক্তের মধ্যে মিশে আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই রাষ্ট্রপতি না থাকলে ৫ আগস্টের পর অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

মুলাদীতে বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি

বাধ্য হয়ে অনেক দিন বিদেশে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

বাউফলে ব্যাগে কুড়াল নিয়ে পরীক্ষা কেন্দ্রে স্কুলছাত্র আটক

আইপিএল এখন একটি ‘বড় ব্যবসা’: মুরালিধরন

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত