জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি : তেল পরিমাপন যন্ত্র ভেরিফিকেশন না করা, ওজনে কম দেওয়া এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে গতকাল বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্সকে একই আইনের ধারায় এক হাজার টাকা এবং রেলগেটের সৌদি খেজুর ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা না থাকায় আরও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুনঅভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান। কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম রুখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এমন নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773157154.jpg)

_medium_1773156396.jpg)



_medium_1773157581.jpg)