ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:০৭ রাত

ভাটারায় নতুন বাজারে আগুন, পুড়ল দোকান

ছবি: সংগৃহীত, ভাটারায় নতুন বাজারে আগুন, পুড়ল দোকান

রাজধানীর ভাটারা এলাকার একশ’ ফুট সড়ক সংলগ্ন নতুন বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান ইসলাম সমকালকে বলেন, রাত ৮টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত তিনটি ইউনিট সেখানে যায়। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লেগে যায়।

আরও পড়ুন

তিনি জানান, মার্কেটের বেশিরভাগ দোকান টিন–কাঠের তৈরি। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়