ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৫ সকাল

জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে যুবক ও নারী আটক

জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে যুবক ও নারী আটক, ছবি: সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে মারধর করেছে শিক্ষার্থীরা। এছাড়া একই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে ভোটার, প্রার্থী বা এজেন্ট না হওয়া সত্ত্বেও কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন ওই যুবক ও নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে। আটক নারী ও পিটুনির শিকার যুবকের পরিচয় জানা যায়নি।সকাল ৯টার পর বহুল প্রতিক্ষিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবার শিক্ষার্থী সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭