ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩২ দুপুর

যে অপেক্ষায় আছেন আঁচল

নায়িকা আঁচল আঁখি।

বিনোদন ডেস্কঃ  এক সময়ের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন। গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই মিডিয়ার আগ্রহে আছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা না করার কারণ জানান তিনি। আঁচল বলেন, আমার কাছে এখন সিনেমা আসলে এখনই ঝাঁপিয়ে পড়বো, আবার শুটিং শুরু করবো। কিন্তু সেরকম কোনো মনের মতো সিনেমা পাচ্ছি না। অনেক প্রস্তাব আমি ফিরিয়েছি সে কারণে। এ ছাড়া এই পর্যায়ে এসে আমার মনে হয়, এমন সিনেমা করতে চাই না, যেটা করে দর্শকদের কাছে সুনাম না শুনে উল্টা গালি শুনবো। এখন অনেকেই আছেন যারা তাদের সিনেমায় নিজেরাই প্রযোজক আবার নিজেরাই হিরো হতে চায়। কিন্তু এগুলো আমি করবো না। ভালো কোনো স্ক্রিপ্ট কিংবা গল্প পেলে আমি অবশ্যই সেটা করবো। তার জন্য মনের মতো প্রস্তাবের অপেক্ষায় আছি। কথার প্রেক্ষিতে পর্দার রোমান্স প্রসঙ্গে আঁচল বলেন, এখানে সবাই কর্মচারীর মতোই কাজ করে। দর্শকরা পর্দায় যখন কোনো নায়ক- নায়িকার ক্লোজ শট দেখে বা কোনো ইন্টিমেসি দেখে তখন কতো কিছু ভেবে ফেলে! কিন্তু ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমারা স্ক্রিনে বোঝাচ্ছি যে সবকিছু সত্যি, কিন্তু বাইরে তো ততটাই মিথ্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

হাতাহাতির জন্য লঘু শাস্তি পেলেন ভালভার্দে ও চুয়ামেনি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি