ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০২:৩১ এএম

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত, সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসির হোসাইনের কাছ থেকে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার প্রাইভেটকারের গতিরোধ করে হামলা ও ভাঙচুর চালায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নাসির হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটর। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিতে বিকাশ কর্মকর্তারা ওই অর্থ নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে সিলেটে ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল

পবিত্র আশুরা আজ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন