ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১০:৩৪ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ছবি: সংগৃহীত, পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাড়-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিষিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এতে মাটি খনন ব্যবসায়ী হিমু আহম্মেদকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত করে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক মিজানুর রহমান। এসময় ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুব্রত সাহাসহ পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।  জানা গেছে, দীর্ঘদিন ধরে পার ভাঙ্গুড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষি জমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটিকাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা 

বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ইমামকে পিটিয়ে পুলিশে দিল জনতা

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু 

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

পৌনে ২ ঘন্টার বৃষ্টিতে বগুড়া মহানগরে নাগরিক ভোগান্তি

বগুড়ায় গাক আয়োজিত জব ফেয়ার তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪৮জন