ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ১০:৪১ পিএম

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু 

ছবি: সংগৃহীত, পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু 

পঞ্চগড় প্রতিনিধি : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিস। এসময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

ফল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার কৃষকেরা অংশগ্রহণ করেন। পরে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ । 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা 

বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ইমামকে পিটিয়ে পুলিশে দিল জনতা

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু 

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

পৌনে ২ ঘন্টার বৃষ্টিতে বগুড়া মহানগরে নাগরিক ভোগান্তি

বগুড়ায় গাক আয়োজিত জব ফেয়ার তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪৮জন