জার্মানির মুখোমুখি ইকুয়েডর, খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোল
স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর ৩ মিনিটেই সানের গোলে এগিয়ে গেল জার্মানি। ‘ই’ গ্রুপের শেষ দুটি ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ২টায়। ফিলাডেলফিয়ায় আইভরিকোস্টের মুখোমুখি হয়েছে কুরাসাও।
ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসমান। তবে ফরোয়ার্ড দেনিজ উনদাভকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত বদলি হিসেবে নেমে ৩ গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন উনদাভ।
আরও পড়ুনচোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে ঢুকেছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। শ্লটারবেক চোটের কারণে বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।
মন্তব্য করুন









