ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ১২:১৬ দুপুর

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

সংগৃহীত, দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

বিনোদন ডেস্ক : অ্যানিহাইলেশন’ মুক্তি পেলেও সেগুলো বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ২০২১ সালের রিমেকটি দর্শকদের দারুণ প্রশংসা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ঠিক পাঁচ বছর পর শুক্রবার (৮ মে) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘মর্টাল কম্ব্যাট টু’। আন্তর্জাতিক মুক্তির একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। 

২০২১ সালের সিনেমার সরাসরি সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনী শুরু হয়েছে ঠিক আগের যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্ব পালন করেছেন সাইমন ম্যাকোয়েড।

এবারের গল্পের মূল আকর্ষণ পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার এক মহাযুদ্ধ। ভয়ঙ্কর শাসক শাও কানের হাত থেকে বিশ্বকে বাঁচাতে চ্যাম্পিয়নদের সাথে এবার লড়াইয়ে যোগ দেবেন জনি কেজ। তবে লড়াইটি মোটেও সহজ হবে না, কারণ শাও কানের বিশাল শক্তির মুখে পৃথিবী ধ্বংসের উপক্রম হবে এবং এমনকি রক্ষাকর্তাদের নিজেদের মধ্যেও তৈরি হবে বড় ধরনের সংঘাত।

আরও পড়ুন

ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন ও লুডি লিনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত