ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ১২:০৬ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
আজ শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় সংঘটিত ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশ গভীরভাবে শোকাহত।’
 
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
 
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।’ একই সঙ্গে ভেনেজুয়েলা সরকার ও দেশটির জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন তিনি।
 
ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার এই দুর্যোগে বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার বার্তা তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

অন্যায্য শাসনের বিরুদ্ধে সংগ্রামের চিরন্তন প্রেরণা আশুরা: চরমোনাই পীর

ওমান উপকূলে জাহাজে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও সংস্কারের প্রশ্নে গণভোট মানেনি সরকার: জামায়াত আমির

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার