‘অথবা তুমি আমি’তে দুর্দান্ত পারসা ইভানা
অভি মঈনুদ্দীন ঃ পারসা ইভানা একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। সাধারনত বলা হয়ে থাকে যারা নাচে বেশ পটু অভিয়ে তাদের এক্সপ্রেশনও হয় অসাধারন। পারসা ইভানার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই প্রজন্মের যে ক’জন অভিনেত্রী অভিনয় দিয়েই আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন পারসা ইভানা। একের পর এক যে নাটকে অভিনয় করেন তিনি বিষয়টি এমন নয়। তিনি নাটকে কাজ করার ক্ষেত্রে ভীষণ চুজি। গল্পটা ভালো হওয়া চাই, চরিত্রটিও হওয়া চাই মনের মতো- এমন হলেই পারসা ইভানা কাজ করেন। শুধু অর্থের জন্য মাসে একের পর এক কাজ করার পক্ষপাতি তিনি নন। পারসা ইভানার ঠিক তেমনি মনের মতো একটি নাটক ‘অথবা তুমি আমি’। নাটকটির গল্প বৃষ্টি সিদ্দিকীর, চিত্রনাট্য আইয়ূব সিদ্দিকীর, নির্মাণ করেছেন গুনী নির্মাতা ইমরাউল রাফাত।
গত ১২ জুন নাটকটি ইউটিউবে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ইউটিউবে ১৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটি যেহেতু রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক তাই ভিউ হতেও সময় লাগছে। কারণ ভালো গল্পের নাটকের দর্শক হতে সময় লাগে। নাটকে পারসা ইভানর বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ইয়াশ তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয করেছেন। এর আগেও বহু নাটকেই ইয়াশ তার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। কিন্তু এই নাটকে পারসা ইভানা তার চরিত্রটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। নাটকটি যারা দেখছেন তারা সবাই বলছেন পারসা ইভানা তার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছেন। এর আগেও বিভিন্ন নাটকে পারসা ইভানা দুর্দান্ত অভিনয করেছেন। কিন্তু এই নাটকে যেন আরো অনেক বেশি অনবদ্য হয়ে উঠেন পারসা ইভানা। তার চোখে মুখে অভিনয়ের এক্সপ্রেসন এটাই প্রমাণ করে যে অভিনয়ে তার আগামীটা আরো সুন্দর, আরো সফলতার হবে।
নাটকটিতে অভিনয়ের ক্ষেত্রে পারসা ইভানার চরিত্রটি প্রাণবন্ত হয়ে উঠার ক্ষেত্রে অভিনয়ে পারসা ইভানার মনোযোগ, পরিচালক ও সহশিল্পীর সহযোগিতাও বিশেষ ভূষিকা রেখেছে।
আরও পড়ুনপারসা ইভানা বলেন,‘ নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিলো, কারণ চরিত্রটির একটু ডিফরেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে, আমি বেস্ট ট্রাই করেছি। দর্শকের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তাতে সত্যিই আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব ছবি ‘মির্জা’তেও পারসা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








