ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৬ ০৯:২০ পিএম

শ্রদ্ধার একা থাকার সিদ্ধান্ত

শ্রদ্ধার একা থাকার সিদ্ধান্ত

 বিনোদন ডেস্ক ঃ সন্তানরা প্রাপ্তবয়স্ক হলেই মা-বাবার বাড়ি ছেড়ে নিজেদের আস্তানা গুছিয়ে নেন। এই চল রয়েছে পশ্চিমা দেশগুলোতে। ভারতে এখনো সেই চল যে খুব বহুল মাত্রায় শুরু হয়েছে, তেমন নয়। তবে বলিউড তারকারা একটু পসার জমলেই মা-বাবার বাড়ি ছেড়ে আলাদা আস্তানা খুঁজে নেন। যদিও এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত পরিসরের জন্য মা-বাবার থেকে আলাদা থাকায় বিশ্বাসী নন। আলিয়া ভাট থেকে অনন্যা পাণ্ডে- প্রত্যেকেই অভিনয় জগতে পা দেয়ার পরে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করেন। তাদের নতুন বাড়ির ঝলকও দেখা গিয়েছে অনেক সময় সমাজমাধ্যমে।

এবার আলিয়া, অনন্যাদের পথেই হাঁটলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। একা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এতদিন মা-বাবা, দাদার সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। এবার জুহুর কাছে একটি আবাসনে বাড়ি ভাড়া নিয়েছেন অভিনেত্রী। সেই বাড়িতেই কিছুদিন আগে ভাড়া থাকতেন হৃতিক রোশন। সেই সময় এই ফ্ল্যাটটি নিজের মতো সাজিয়েছিলেন নায়ক। এবার শ্রদ্ধা ওই বাড়িতে থাকবেন। তার নতুন প্রতিবেশীরা হলেন- অক্ষয় ককুার, সাজিয়া নাদিয়াদওয়ালা।

আরও পড়ুন

ইতিমধ্যেই নিজের মতো বাড়ি সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী। আগে হৃতিক এই বাড়িতে নিজের মতো জিমের ঘর তৈরি করেছিলেন। সেই সব কিছুই বদলে দিয়েছেন শ্রদ্ধা। তবে এতদিন নায়িকা জানিয়েছিলেন, তিনি পরিবারের সঙ্গেই থাকতে চান। কিন্তু অবশেষে একা নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন শ্রদ্ধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

শ্রদ্ধার একা থাকার সিদ্ধান্ত

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

পাবনার সুজানগরে বখাটেদের উপদ্রব বেড়েছে

সারাদেশে মাদকসেবী ৮২ লাখ,বগুড়ায় ৫০ হাজার