ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০২:০৫ এএম

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

ছবি: সংগৃহীত, লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি লন্ডন বরো অব নিউহ্যাম কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত মেয়র হয়েছেন।

শুক্রবার লন্ডনে ঘোষিত ফলাফলে তিনি প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে জয় পান। ফরহাদ হোসেন পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি ফরহাদ দীর্ঘদিন ধরে কমিউনিটির সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবার উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল।

আরও পড়ুন

জয়ের পর তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিজয় পুরো কমিউনিটির গর্ব এবং তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবেন।

প্রবাসী বাংলাদেশিদের মতে, ফরহাদ হোসেনের এই সাফল্য যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের আরও উৎসাহিত করবে। বিশ্লেষকদের মতে, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লায় পুলিশের গাড়িতে অটোরিকশা চালকদের হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত

লালমনিরহাটে নদীতে গোসলে নেমে এক ভাই এখনও নিখোঁজ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা