ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ দুপুর

ইরাকের সংসদীয় নির্বাচনে আবারও জয় লাভ করেছে প্রধানমন্ত্রী আল-সুদানির জোট

ইরাকের সংসদীয় নির্বাচনে আবারও জয় লাভ করেছে প্রধানমন্ত্রী আল-সুদানির জোট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে আল-সুদানির রিকনস্ট্রাকশন অ্যান্ড চেঞ্জ জোট ১৩ লাখ ভোট পেয়েছে। যা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিন লাখ ৭০ হাজার বেশি। 

মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ভোটারদের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ১১ শতাংশ। নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে একে দেশের সকল মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি। তিনি বলেন, এই জয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রতিফলন।তিনি জানান, নতুন সরকার গঠনের জন্য এখন আলোচনা শুরু করা হবে। ২০২২ সালে প্রথম ক্ষমতায় আসা আল-সুদানি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেন, যিনি কয়েক দশকের অস্থিতিশীলতার পর ইরাকে স্থিতিশীলতা এনেছেন।

আরও পড়ুন

তবে ক্ষমতাসীন জোটের জয়ে হতাশ অনেকে। তারা এ নির্বাচনকে প্রতিষ্ঠিত দলগুলোর জন্য ইরাকের তেল সম্পদ ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে দেখছেন। বাগদাদ এবং নাজাফের মতো এলাকায় ভোটার উপস্থিতি কম ছিল। কারণ সাদ্রিস্ত আন্দোলনের জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল-সদর তার বিপুল সংখ্যক সমর্থককে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। খবর আল জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এক্স আইডি’র হ্যাকার আটক, যা বললেন জামায়াত আমির

তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন : মির্জা ফখরুল

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

পথসভার লোকদের নেতার বাড়িতে খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ