ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:১৯ এএম

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত, রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর দিকে উড়ে যাওয়া একটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে মার্কিন বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। ইরানের শাহেদ-১৩৯ ড্রোন রণতরীর দিকে উড়ে যাচ্ছিল। সে সময় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জঙ্গিবিমান সেটিকে গুলি করে।

আরও পড়ুন

ইরান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে এবং এ সপ্তাহে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে দিয়ে এই ঘটনা ঘটল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬