ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫ ০৬:১০ পিএম

যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন

ছবি : সংগৃহীত,যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের স্ব-শাসিত দ্বীপকে ভুলভাবে চিহ্নিত করায় ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র চীনের কাছে একটি সংবেদনশীল বিষয়। চীনা কাস্টমস জানিয়েছে, ওই ম্যাপগুলোতে নাইন-ড্যাশ-লাইন চিহ্নও অনুপস্থিত ছিল। এছাড়া ওই মানচিত্রগুলোতে চীন ও জাপানের মধ্যে সমুদ্র সীমানাও চিহ্নিত করা হয়নি। 

বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে। যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকারসহ স্বশাসিতভাবে পরিচালিত হয়। চীন বারবার বলেছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলে রাখতেও তারা পিছপা হবে না।

আরও পড়ুন

অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও দুইজনের

হুথিদের দখলে লোহিত সাগরের আরও দুই দ্বীপ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর করলেন ঢাবি’র সাবেক শিক্ষার্থী

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল উত্তর কোরিয়ার