ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:০৪ দুপুর

আহমেদাবাদ টেস্ট

ভারতের কাছে তিন দিনেই হার মানল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের কাছে তিন দিনেই হার মানল ওয়েস্ট ইন্ডিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক:আহমেদাবাদ টেস্টে পুরো তিন দিনও লড়াই করতে পারল না। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে অতিথি দলটি হারল ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৬২ রানে। জবাবে ভারত সংগ্রহ করে ৫ উইকেটে ৪৪৮। ২৮৬ রানে লিড পায় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ধসে যায় মাত্র ১৪৬ রানে। দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ খেলেছে মাত্র ৮৯.২ ওভার। ভারতের বিপক্ষে কোনো টেস্টের দুই ইনিংস এত কম ওভার আর কখনো খেলেনি তারা। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রইল ভারত।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির