ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫ ০৪:৪৪ এএম

প্রীতি ম্যাচের দল ঘোষণায় চমক রেখেছে আর্জেন্টিনা

প্রীতি ম্যাচের দল ঘোষণায় চমক রেখেছে আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এখন প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার অপেক্ষা। সামনের দুই ম্যাচের জন্য তিন চমক রেখে আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে।

কোচ লিওনেল স্কালোনির দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলকিপার ফাকুন্দো।যুক্তরাষ্ট্রে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসিও আছেন দলে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।

আরও পড়ুন

২০২২ সালের জুনের পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন।

২৮ বছর বয়সী মরেনো এখন ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে। স্বদেশের ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সী রিভেরো। ২৮ বছর বয়সী ফাকুন্দো খেলেন আর্জেন্টিনার আরেক ক্লাব রেসিংয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ