ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০৯ পিএম

রাঙামাটিতে সেনাবাহিনীর সহায়তায় নতুন ঘর পেল ২০ পরিবার

রাঙামাটিতে সেনাবাহিনীর সহায়তায় নতুন ঘর পেল ২০ পরিবার

রাঙামাটির জুরাছড়ি সেনাজোনের উদ্যোগে অসহায় ২০ পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলায় মানবিক সহায়তা কার্যক্রমের হিসেবে স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও হাঁসের ঘরসহ হাঁস বিতরণ করা হয়।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এই চাবি হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, মেজর মুশফাক আমিন চৌধুরী, মেজর ফয়সাল মাহমুদ অনিক, উপজেলা নির্বাহী অফিসার বায়েজীদ বিন-আখন্দ, বনযোগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোস বিকাশ চাকমা প্রমুখ।

সেনাজোন থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০ অসহায় পরিবারের মাঝে নতুন ঘরের চাবি, ১২টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও হাঁসের ঘরসহ হাঁস বিতরণ করা হয়। জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান জানান, বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।

আরও পড়ুন

এছাড়াও বিভিন্ন সময় জোনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণকে চিকিৎসা সহায়তা প্রদান করা। পাহাড়ি জনপদের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ভারত ও আ‘লীগ বাংলাদেশের শত্রু তাদের বয়কট করতে হবে : জয়পুরহাটে ব্যারিস্টার শাহরিয়ার কবির

সিরাজগঞ্জের বেলকুচিতে মেশিনের সাথে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটি সভায় শহরের জলাবদ্ধতা ও মাদক নিয়ে আলোচনা

রংপুরে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা সড়কের সংস্কার কাজের উদ্বোধন