ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫ ১০:২৬ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড, ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার হাট-বাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে যৌথবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে আদমদীঘি বাজারের বিভিন্ন দোকানপাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল মালিক মজনু সরদারকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। দন্ডপ্রাপ্ত মজনু সরদার উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে। অভিযানে দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা এলাকার ক্যাম্প কমান্ডার সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসনূর রহমান, উপজেলা স্যানিটারি ইনসপেক্টর কামাল হোসেনসহ যৌথবাহিনীর সদস্যা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো ভি৮০ প্রি-অর্ডারে থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

২

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

৩

কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ আহত

৪

ঢাকার চারপাশে নৌযোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের : নৌপরিবহন মন্ত্রী

৫

ফেরি-বাল্কহেডের সংঘর্ষে প্রাণ গেল ১১ বছরের শিশুর

৬