ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ জুন, ২০২৫, ০৪:৪৫ দুপুর

বগুড়ায় প্রাইভেটকারে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় প্রাইভেটকারে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গাঁজা ও কারসহ তাদের গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের উপকণ্ঠে মাটিডালি মোড়স্থ হোটেল মাহথিরের সামনে মহাসড়কে ডিবি বগুড়ার চেকপোস্টে ধরা পড়ে কারসহ ওই কারবারিরা। পরে স্থানীয় সাক্ষিদের উপস্থিতিতে প্রাইভেটকার তল্লাশি করে কুড়িগ্রামের ধনী গাগলা হীরার কুটি গ্রামের আব্দুল হামিদ (৪১) ও একই জেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের হারুনুর রশিদকে (৩০) গ্রেফতার করা হয়। এরপর প্রাইভেটকারের পিছনের ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো দু’টি প্যাকেটে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা করা হয়।
উল্লেখ্য, আসামি আব্দুল হামিদের নামে আগের দু’টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প