ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ০১:৫৩ এএম

বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য, উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত,

১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ইতিহাসস্বীকৃত সত্য; এটিকে ‘অবান্তর’ বলা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগের দাবি জানান।

আরও পড়ুন

উল্লেখ্য, রোববার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক শামীম উদ্দিন খান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন, যা ঘিরে বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি  

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

টেকসই ড্রেনেজ মডেল: বগুড়ার জলাবদ্ধতা নিরসনের প্রকৌশল চাবিকাঠি

রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস