ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন
অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ব্লুমবার্গের খ্যাতিমান প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের দাবি অনুযায়ী, এই নতুন মডেলটি ‘অতি শিগগিরই’ বিশ্ববাজারে অবমুক্ত করা হতে পারে।
সাধারণত অ্যাপল তাদের সাশ্রয়ী মডেলগুলো বছরের শুরুর দিকেই আনে; যেমনটি গত ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আইফোন ১৬ই উন্মোচন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি ফেব্রুয়ারি মাসেই নতুন এই সংস্করণটি বাজারে আসার প্রবল সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
নতুন আইফোন ১৭ই-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর অভ্যন্তরীণ হার্ডওয়্যারের শক্তিশালী পরিবর্তন। ধারণা করা হচ্ছে, এতে অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯’ চিপ ব্যবহার করা হবে, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার যুক্ত হতে পারে ‘ম্যাগসেফ’ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা এর আগের মডেলে অনুপস্থিত ছিল।
আরও পড়ুনগারম্যান আরও ইঙ্গিত দিয়েছেন, এই ফোনে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আনা হচ্ছে।
মন্তব্য করুন

আইটি ডেস্ক








