ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ রাত

রংপুরের তারাগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৬ ব্যবসায়ীর জরিমানা

রংপুরের তারাগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৬ ব্যবসায়ীর জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ১৬ জন ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববরন হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যে ও অতিরিক্ত দাম আদায়, মূল্যে তালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। এসময় মাংস পট্টিতে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংগ্রহ না করে গরু জবাই করায় ১৬টি পৃথক মামলায় ৯জন ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, রমজান মাসে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে তারাগঞ্জ থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৬ ব্যবসায়ীর জরিমানা

ঠাকুরগাঁওয়ে বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরির হিড়িক, আটক ২

শিকলে বন্দি দিন কাটে মেধাবী হাসানের

দিনাজপুরের বীরগঞ্জে জমিতে ইরি বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

দুই যুগেও চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম ২০ শয্যার অধুনিক হাসপাতাল

দিনাজপুরের ফুলবাড়ীতে জমে উঠেছে ইফতারি বাজার, জনপ্রিয় হয়ে ওঠেছে হাফিজুলের মিহিদানা ও ছানার পোলাও