ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ সকাল

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড, ছবি: দৈনিক করতোয়া ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নামেন তারা। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দদের দাবি, জুলাইযোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা।

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সোমবার পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও ২ জন রয়েছেন। সবশেষ রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন-ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি