ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৬:৩৫ বিকাল

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১১ জুন) বেলা ২টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন। 

মারা যাওয়া কিশোর মাহিন (১৬) চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদপাড়া গ্রামের জামিল আহমদের ছেলে। পরিবারের সাথে ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসেছিল সে। 

আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং বেড়াতে যায় মাহিন। বুধবার বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে। 

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের পথে যুক্তরাষ্ট্র

বার্সাকে টপকে শীর্ষে ফিরলো রিয়াল

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ফ্যামিলি কার্ডের নামে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে : গোলাম পরওয়ার

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রশাসন বিএনপি’র দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন পাটওয়ারী