ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০১:২০ দুপুর

শরীয়তপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে ডুবে আলিফ ফরাজী (৬) ও আব্দুর সরদার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকায় ও গোসাইরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ ফরাজী নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে ও আব্দুর সরদার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার রাসেল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আলিফ ফরাজী বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর থেকে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অন্যদিকে আব্দুর সরদার ঢাকা থেকে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি এসেছিল। সেখান থেকে তার খালা বাড়ি ধীপুর এলাকায় বেড়াতে যান। এরপর সেখানে গিয়ে দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘দুপুরে আলাদা আলাদা সময়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১