ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫ ১১:০৩ এএম

 জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার

 জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার, ছবি: সংগৃহীত।

জাপানে বসবাসরত প্রবাসীদের ভোটার কর্যক্রম শুরু করতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সরকারি সফরে আগামী ১৯ আগস্ট জাপানের টোকিও যাচ্ছেন। তার এই সফর মূলত টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সরঞ্জাম/সিস্টেম স্থাপন তত্ত্বাবধান, কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সঙ্গে সর্ম্পকিত।নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিব আখতার আহমেদ ৩ কর্মদিবসের জন্য জাপান সফর করবেন।

সফরের শর্তাবলী অনুযায়ী, আখতার আহমেদ ১৭ আগস্ট ঢাকা ত্যাগ করবেন এবং ২৩ আগস্ট দেশে ফিরবেন। তার এই সফরের সম্পূর্ণ সময়কাল এবং ভ্রমণ ও পরিবহনের জন্য ব্যয় করা সময় কর্তব্যরত সময় হিসেবে গণ্য হবে। এই সফরের সমস্ত খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প (পর্যায়-২) বহন করবে বলে জানানো হয়েছে। তবে, কর্মকর্তা কেবল স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে কাঁচা বাজার উচ্ছেদ না করে স্থায়ী করার দাবিতে মানববন্ধন

১

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

২

কুড়িগ্রামে দুই খাবার হোটেলের ৩৫ হাজার টাকা জরিমানা

৩

নওগাঁ পৌর এলাকায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

৪

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ‘লীগের দুই নেতাসহ গ্রেফতার ১৫

৬