ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০১:৫০ পিএম

নাটোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে আদরী খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে একই দিন বিকেলে নিজ বাড়িতে খেলার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। নিহত আদরী খাতুন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আল আমিনের মেয়ে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘রোববার বিকাল সাড়ে ৪টার দিকে আদরী বাড়ির আঙিনায় খেলছিল। এসময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান