ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৫:২৭ বিকাল

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক মামলায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও নুরুন্নবীসহ দুই আওয়ামীলীগ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (১৩ মে) জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে গেলে  জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মজিবুর রহমানের আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের পর জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর  করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তারা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) এবং মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  নুরুন্নবী চৌধুরী রতন। জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি  (পিপি) এড. শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আইনজীবী শাহনুর রহমান শাহিন বলেন, নুরুন্নবী চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিশাল, মেহেদী হত্যা ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তারা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (১৩ মে) তারা জয়পুরহাট আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান