ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫ ০৪:০৭ পিএম

চার বছর পর একসঙ্গে আফজাল-মৌ

চার বছর পর একসঙ্গে আফজাল-মৌ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঈদের জন্য ‘কোনো একদিন’ নাটক নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এই নাটকে এক সঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন এবং সাদিয়া ইসলাম মৌ। এই নাটকের মাধ্যমে চার বছর পরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছে এই জুটি। ‘কোনো একদিন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন ফারিয়া হোসেন।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, ‘কোনো একদিন’ নাটকের গল্পটি হৃদয়ছোঁয়া এবং রহস্যঘেরা। নাটকে আফজাল হোসেন ক্যানসারে আক্রান্ত রোগীর ভূমিকায় অভিনয় করেছেন। দেখা যাবে যে, বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এক পর্যায়ে তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা। এই নির্মাতার ধারণা, কোনো একদিন নাটকটি এই ঈদে দর্শকদের মন জয় করবে, হৃদয় ছুঁয়ে যাবে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন, সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

আরও পড়ুন

শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতাকে। তিনি বলেছেন, ‘এই দুই তারকাই অনটাইমে শুটিংয়ে এসেছেন, যা আমাকে মুগ্ধ করেছে। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাদের চাওয়া।’ নাটকটি ঈদে বেসরাকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচারিত হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটর‌্যাব ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে

বগুড়ার সারিয়াকান্দিতে ৫ জন গ্রেফতার মাদক ও অস্ত্র উদ্ধার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ফরিদপুরে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

আশ্বিনে চৈত্রীয় দাবদাহ, শিনশিনে শীতের বদলে পুড়ছে জনজীবন