ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫ ০৮:৪২ পিএম

৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ঢাকার মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকশানা বেগমের  আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ সাজার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, “রফিকুল ইসলাম কারাগারে ছিল। রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।”

আরও পড়ুন

জানা গেছে, সাত বছরের শিশু জারিয়া আক্তার ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টার দিকে রুম থেকে বাথরুমে যায়। সাড়ে ৬টা পর্যন্তও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে পুলিশ রফিকুলের রুম থেকে জারিয়ার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রফিকুল।

ওই ঘটনায় জারিয়ার বাবা জাকির হোসেন পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর চার্জগঠন করে বিচার শুরু হয়। বিচারিক কার্যক্রম শেষ করে আদালত রায় ঘোষণা করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার জয়

জিয়া ‍উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বল্প সময়ের মধ্যেই কমে আসবে লোডশেডিং: ডা. জাহেদ উর রহমান

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজুত রাখা ২০৯ বস্তা সার জব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত