ঢাকায় পল কাপুরের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ৬ সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময় সভায় অংশ নেন।
এদিকে, ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে পলের বৈঠক শুরু হয়। বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।
এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেয়া হবে কিনা, এ বিষয়েও আলোচনা হয়েছে। জামায়াত বিষয়টিতে ইতিবাচক, এমনটিই জানানো হয়েছে।
আরও পড়ুনপ্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
অপরদিকে, সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

-69a9102f37a74_medium_1772688246.jpg)





