ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ১০:৫৪ দুপুর

দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন

দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন, ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ উদ্যোগ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য তারা ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা।

ফেরত আসা ব্যক্তিদের পরিবার-স্বজনদের অনেকে ইউএস বাংলা এয়ারলাইনসের এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। এখানেই সারেন সেহরি।

আরও পড়ুন

বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল