ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০২:২৩ রাত

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ছবি: সংগৃহীত, আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

আন্তর্জাতিক ডেস্কইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে তেহরানের সামনে পাল্টা আক্রমণ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরবি ও ফার্সি ভাষায় দেওয়া পৃথক পোস্টে তিনি দাবি করেন, ইরান যুদ্ধ এড়াতে কূটনৈতিক পথ বেছে নিতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা দেশটিকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তা অঞ্চলভিত্তিক যৌথ প্রচেষ্টার মাধ্যমেই অর্জন করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের দাবি, তাদের লক্ষ্য ছিল মূলত মার্কিন স্থাপনা। তবে কাতার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি-এর সঙ্গে ফোনে কথা বলেন। আলাপচারিতায় আরাগচি জানান, ইরান কেবল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাতেই হামলা চালিয়েছে।

জবাবে কাতারের পক্ষ থেকে বলা হয়, হামলায় শুধু মার্কিন স্বার্থ নয়, কাতারের অভ্যন্তরে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এসব হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমন ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম