ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১১:১৩ রাত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদল-এর সদস্য সচিব মাহিদুজ্জামান জোতি। বুধবার (৪ মার্চ) সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেয় ছাত্রদল। এছাড়া স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মাহিদুজ্জামান জোতির গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাদের অব্যাহতি দেয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

তানভীরের দেশত্যাগে আর বাধা নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

ইরানে মার্কিন ও ইসরাইলের হামলা বন্ধ করতে হবে সিপিবি, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক দিনের সফরে বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম