ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬ ০৩:২৯ এএম

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী, ছবি: সংগৃহীত।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসায় ফেরেন তিনি।

মন্ত্রীর একান্ত সহকারী শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, বাসায় ফিরলেও জরুরি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। প্রয়োজনীয় ফাইল পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বাসা থেকেই করছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালেও তিনি সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করেছেন বলে জানান তার সহকারী।

গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

১

বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

২

২২ জন শিক্ষক নিয়োগ দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৩

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, বললেন ‘পরগাছার রানি’

৪

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

৫

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

৬