ইরানে মার্কিন ও ইসরাইলের হামলা বন্ধ করতে হবে সিপিবি, বগুড়া
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সাতমাথায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও পার্টির সাধারণ সম্পাদক হাসান আলী শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদক মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন ইসলাম, সম্পাদক মন্ডলির সদস বীর মুক্তিযোদ্ধা হরি সঙ্কর সাহা, সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম প্রমুখ।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধবাজ নীতির ধারাবাহিকতায় ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনইরান-এর সার্বভৌমত্বের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। শক্তিধর রাষ্ট্রগুলোর এই একতরফা সামরিক তৎপরতা বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করছে। সাম্রাজ্যবাদী শক্তির এই আগ্রাসন কেবল একটি দেশের বিরুদ্ধে নয় এটি বিশ্বশান্তির বিরুদ্ধে আঘাত।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের রাজনীতি চালিয়ে আসছে। এর ফলে ফিলিস্তিনসহ পুরো অঞ্চলে রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়েই চলেছে। আমরা এ ধরনের যুদ্ধনীতি ও দখলদারিত্বের রাজনীতির তীব্র নিন্দা জানাই। সমাবেশ শেষে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রদান সড়ক প্রদিক্ষণ করে।
মন্তব্য করুন







