বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শান্তনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, শান্তনা আক্তার বগুড়া ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী এবং শাজাহানপুর উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। দীর্ঘদিন যাবত শান্তনার পরিবার রহিমাবাদ মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। পারিবারিক কলহের জেরে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে শান্তনা আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।
আরও পড়ুনসংবাদ পেয়ে ইফতারের পর শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তনার মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন







