ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫ ১১:১৪ এএম

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা থাকলো না সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

সবশেষ পরীক্ষায় তিনি ২২টি বল করেন। যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ছিলো সাকিবের। বাকি সব বলে উতরে যান অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব।

আরও পড়ুন

এর আগে, গেল সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইসিবি। এরপর আইসিসির পক্ষ থেকেও আসে নিষেধাজ্ঞা। যদিও বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন সাকিব। অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো টাইগার অলরাউন্ডারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামের সন্ধান

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শিবিরকে সিদ্ধান্ত নিতে হবে 'রাজনৈতিক পিতা' কে, মওদুদী নাকি জিন্নাহ

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ